হোম / বিনোদন / পরীমনির জন্মদিনে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে এল...
বিনোদন

পরীমনির জন্মদিনে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে এল শিউলি ফুল

বিনোদন ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৬ | ০৩:৫৪ অপরাহ্ন
৮২ বার পঠিত
ফন্ট:
চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে ঢাকায় পাঠানো হয়েছে শিউলি ফুল। প্রিয় ফুলের প্রতি অভিনেত্রীর ভালোবাসার কথা জেনে অভিনব এই উপহার পাঠিয়েছেন এক নারী।

চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে ঢাকায় পাঠানো হয়েছে শিউলি ফুল। প্রিয় ফুলের প্রতি অভিনেত্রীর ভালোবাসার কথা জেনে অভিনব এই উপহার পাঠিয়েছেন এক নারী। জমকালো আয়োজনে জন্মদিন উদ্‌যাপনের পাশাপাশি নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন এই জনপ্রিয় নায়িকা।

গত শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমনির ৩৪তম জন্মদিন। এদিন সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জন্মদিন উদ্‌যাপন করেন তিনি। পুরো আয়োজনেই ছিল শিউলি ফুলের ছোঁয়া। রেস্তোরাঁর সিঁড়ি থেকে শুরু করে নিজের পরনের শাড়িতেও ফুটিয়ে তুলেছিলেন শিউলি ফুলের নকশা।

কয়েক দিন আগে ফেসবুকে দুই মণ শিউলি ফুল চেয়ে স্ট্যাটাস দিয়েছিলেন পরীমনি। অভিনেত্রীর সেই ইচ্ছা পূরণে এগিয়ে আসেন চট্টগ্রামের এক নারী। জন্মদিনের অনুষ্ঠানে পরীমনি বলেন, "শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব করেছি। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না। কিন্তু একজন আমাকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন।"

পরীমনির জন্য চট্টগ্রাম থেকে উড়োজাহাজে ফুল আসার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জল্পনা-কল্পনা। বিষয়টি নিয়ে ফেসবুকে রসিকতামূলক একটি পোস্ট দেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। জয়ের সেই পোস্টে মন্তব্য করে ফুল পাঠানোর রহস্য পরিষ্কার করেন পরীমনি। তিনি স্পষ্ট জানান, চট্টগ্রাম থেকে শিউলি ফুল পাঠানো ব্যক্তি কোনো পুরুষ নন, বরং একজন নারী। তবে ওই নারীর নাম বা পরিচয় প্রকাশ করেননি তিনি।

জন্মদিনের এই বিশেষ আয়োজনে নতুন সিনেমার খবর জানিয়ে ভক্তদের চমকে দিয়েছেন পরীমনি। তিনি জানান, 'ফারজানা' নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি, যা পরিচালনা করছেন তারেক রহমান। ছবিটিতে তাঁকে একজন সংগ্রামী নারীর চরিত্রে দেখা যাবে। ইতিমধ্যে সিনেমাটির শুটিংয়ের বেশির ভাগ কাজ শেষ হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরীমনি বলেন, "শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, তার বিপরীতে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। সবাই আমার জন্য দোয়া করবেন।"

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+