হোম / বিনোদন / টাইগার শ্রফের বাড়িতে গুলি: তদন্তে ইমরান হাশম...
বিনোদন

টাইগার শ্রফের বাড়িতে গুলি: তদন্তে ইমরান হাশমির নাম

বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬ | ০২:১৫ অপরাহ্ন
৭৬ বার পঠিত
ফন্ট:

টাইগার শ্রফের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তদন্ত যত এগোচ্ছে, ততই প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সাম্প্রতিক তদন্তে এবার বলিউড অভিনেতা ইমরান হাশমির নামও উঠে এসেছে। পুলিশের দাবি, টাইগারকে নিশানা করার আগে অভিযুক্তদের ইমরানের বাড়িতে নজরদারি ও রেকি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে স্থানীয় এলাকায় খোঁজখবর করেও তারা অভিনেতার বাসভবন চিহ্নিত করতে পারেনি।

তদন্তকারীদের সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুতে ঘটে যাওয়া ওই ঘটনার পেছনে একটি সুপরিকল্পিত ছক ছিল। অভিযুক্তরা প্রথমে সালমান খানের বাড়িতে রেকি করে। এরপর তারা আমির খানের বাড়ির ঠিকানার সন্ধানে নামলেও, তিনি আগেই দক্ষিণ মুম্বাইয়ে স্থানান্তরিত হওয়ায় সেই চেষ্টা ব্যর্থ হয়। আমিরকে না পেয়ে তাদের পরবর্তী লক্ষ্য করা হয় ইমরান হাশমিকে, কিন্তু তার বাড়িও তারা খুঁজে পেতে ব্যর্থ হয়।

অন্যান্য অভিনেতাদের অবস্থান নিশ্চিত করতে না পেরে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার করে। টাইগার শ্রফ প্রতি রোববার জুহুর পুষ্পা নারসি গ্রাউন্ডে ফুটবল খেলতে যেতেন—সামাজিক মাধ্যমে প্রচারিত রিলস ও পোস্ট থেকেই তার এই নিয়মিত গতিবিধির তথ্য পায় দুষ্কৃতকারীরা। সেই সূত্র ধরেই পরবর্তীতে তাকে নিশানা করা হয় বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+