হোম / বিনোদন / অসিনকে নিয়ে যা বললেন স্বামী রাহুল শর্মা
বিনোদন

অসিনকে নিয়ে যা বললেন স্বামী রাহুল শর্মা

বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬ | ০২:২২ অপরাহ্ন
৯৩ বার পঠিত
ফন্ট:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অসিন অভিনয়ের দুনিয়াকে বিদায় জানিয়েছেন বহু আগেই। ২০১৬ সালে মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করার পর তিনি পুরোদমে সংসার ও পারিবারিক জীবনে মনোনিবেশ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীর অবদান এবং তাদের সাত বছর বয়সী কন্যার অনন্য প্রতিভার কথা খোলামেলাভাবে শেয়ার করেছেন রাহুল শর্মা।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অসিন অভিনয়ের দুনিয়াকে বিদায় জানিয়েছেন বহু আগেই। ২০১৬ সালে মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করার পর তিনি পুরোদমে সংসার ও পারিবারিক জীবনে মনোনিবেশ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীর অবদান এবং তাদের সাত বছর বয়সী কন্যার অনন্য প্রতিভার কথা খোলামেলাভাবে শেয়ার করেছেন রাহুল শর্মা।

মাইগভ ইন্ডিয়াকে দেওয়া ওই সাক্ষাৎকারে নিজের সফলতার পেছনে স্ত্রীর অসামান্য অবদানের কথা উল্লেখ করে রাহুল জানান, অসিনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া তার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। স্ত্রীকে নিজের 'সবচেয়ে বড় শক্তি' অভিহিত করে তিনি বলেন, জীবনের যেকোনো পরিস্থিতিতে অসিন তাকে সাহস জোগান এবং কাজের প্রতি গভীর সমর্থন জানান। তার মতে, একজন সঠিক জীবনসঙ্গী সবসময় সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন, যা জীবনকে অনেক সহজ করে তোলে।

দম্পতির একমাত্র কন্যাসন্তান সাত বছর বয়সী অরিন রায়ন শর্মার বুদ্ধিমত্তা ও প্রতিভায় মুগ্ধতার কথা জানিয়ে রাহুল বলেন, তাদের মেয়ে কোরিয়ান, জাপানি, থাই ও চাইনিজসহ প্রায় ১২টি ভাষা বুঝতে ও বলতে পারে। অথচ তারা নিজেরা কেবল হিন্দি ও ইংরেজি ভাষাতেই সীমাবদ্ধ।

সন্তানের লালন-পালন ও গৃহ ব্যবস্থাপনায় অসিনের দক্ষতার প্রশংসা করে রাহুল জানান, প্রযুক্তি ও স্ক্রিন টাইম থেকে মেয়েকে সম্পূর্ণ দূরে রাখা হয়েছে। তাদের বাড়িতে কোনো টেলিভিশন বা মোবাইল ফোন নেই; বরং প্রচুর বইয়ের এক বিশাল সমাহার রয়েছে। দ্বিতীয় শ্রেণিতে পড়লেও মেয়ের জন্য অষ্টম-নবম শ্রেণির বই কিনে রাখা হয়েছে এবং তার এই ব্যতিক্রমী লালন-পালনের পেছনে অসিনের ভূমিকা প্রধান।

উল্লেখ্য, কেরালায় জন্ম নেওয়া অসিন ২০০১ সালে মালায়ালাম সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৮ সালে আমির খানের বিপরীতে ‘গজনি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন, যা ভারতীয় বক্স অফিসে প্রথম ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে। এরপর বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করলেও ২০১৫ সালে ‘অল ইজ ওয়েল’ ছবির পর স্থায়ীভাবে পর্দা থেকে দূরে সরে যান এই অভিনেত্রী।

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+