হোম / বিনোদন / ফের একসঙ্গে আবুল হায়াত ও ডলি জহুর
বিনোদন

ফের একসঙ্গে আবুল হায়াত ও ডলি জহুর

বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬ | ০২:৫৬ অপরাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:
দেশের অভিনয় অঙ্গনের দুই কিংবদন্তি শিল্পী আবুল হায়াত ও ডলি জহুর। দীর্ঘদিন ধরে একসঙ্গে বহু সফল নাটকে অভিনয় করেছেন এই তারকাদ্বয়। সম্প্রতি ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকের সাফল্যের পর আবারও চয়নিকা চৌধুরীর পরিচালনায় একটি নতুন নাটকে কাজ করলেন তারা।

দেশের অভিনয় অঙ্গনের দুই কিংবদন্তি শিল্পী আবুল হায়াত ও ডলি জহুর। দীর্ঘদিন ধরে একসঙ্গে বহু সফল নাটকে অভিনয় করেছেন এই তারকাদ্বয়। সম্প্রতি ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকের সাফল্যের পর আবারও চয়নিকা চৌধুরীর পরিচালনায় একটি নতুন নাটকে কাজ করলেন তারা। শফিকুর রহমান শান্তনুর রচনায় নির্মিত এই নাটকে তাদের সঙ্গে দেখা যাবে এ প্রজন্মের জুটি ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামালকে। ইতোমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

পরিচালক চয়নিকা চৌধুরী তার দীর্ঘ ক্যারিয়ারে সাড়ে চার শতাধিক নাটক নির্মাণ করেছেন, যার মধ্যে প্রায় দুই শতাধিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন আবুল হায়াত ও ডলি জহুর। এই দুই প্রবীণ শিল্পীর সঙ্গে কাজের দীর্ঘ অভিজ্ঞতা ও দারুণ বোঝাপড়ার কথা উল্লেখ করে পরিচালক বলেন, "এই দুই কিংবদন্তি শিল্পী আমার পরিচালনায় শত শত নাটকে অভিনয় করেছেন, এটা আমার পরম সৌভাগ্য। তাদের উপস্থিতি নাটকের প্রতি দর্শকের প্রত্যাশা অনেক বাড়িয়ে দেয়।"

নাটকটিতে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা আবুল হায়াত বলেন, "চয়নিকা চৌধুরী একজন অভিজ্ঞ পরিচালক, তার কাজ আমি ভীষণ উপভোগ করি। আর ডলির সঙ্গে দীর্ঘদিনের কাজের বোঝাপড়াও দারুণ। আশা করি, সুন্দর গল্পের এই নাটকটিও দর্শকের ভালো লাগবে।" একইভাবে ডলি জহুরও নির্মাতা ও সহশিল্পীর সঙ্গে কাজের চমৎকার বোঝাপড়ার কথা প্রকাশ করেছেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘আহারে জীবন’ নামের এই নাটকটি খুব শীঘ্রই রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+