হোম / সারাদেশ / মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা,...
সারাদেশ

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

ডেস্ক রিপোর্ট
২৮ অক্টোবর, ২০২৬ | ১১:০৭ পূর্বাহ্ন
৮৫ বার পঠিত
ফন্ট:
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘খান পরিবহন’-এর একটি বাস বৈরাগীগঞ্জ এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এরপর বাসটি মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে আবার ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ এলাকার ‘শাহ আমানত পেট্রোল পাম্প’-এর সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘খান পরিবহন’-এর একটি বাস বৈরাগীগঞ্জ এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এরপর বাসটি মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে আবার ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুইজন। এছাড়া দুর্ঘটনায় আহত ১০ থেকে ১২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক দুটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+