হোম / বিনোদন / নায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই
বিনোদন

নায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই

বিনোদন ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬ | ১২:২৩ অপরাহ্ন
৭৫ বার পঠিত
ফন্ট:
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মরহুমার প্রথম জানাজা ঢাকায় সম্পন্ন হয়েছে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি খুলনায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

পরিবার সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি গুলশানের নিকেতনের বাসায় তিনি স্ট্রোক করলে তাকে দ্রুত মগবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরের প্রস্তুতি চলছিল, এর আগেই তিনি মারা যান।

উল্লেখ্য, চিত্রনায়িকা পপি দীর্ঘকাল ধরে চলচ্চিত্র ও সব ধরনের শোবিজ কার্যক্রম থেকে দূরে রয়েছেন। মায়ের এমন আকস্মিক প্রয়াণে ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+