হোম / সারাদেশ / গান গেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালে...
সারাদেশ

গান গেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাউলশিল্পী পেহেলী ভৈরবী

নিজস্ব প্রতিবেদক
০৮ আগস্ট, ২০২৬ | ০১:০০ পূর্বাহ্ন
৭৮ বার পঠিত
ফন্ট:
সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন।

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের বাসের মধ্যে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন তরুণ বাউলশিল্পী পেহেলী ভৈরবীও (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার হযরত ছাবাল শাহর (রহ.) মাজারে গান পরিবেশন শেষে শুক্রবার ভোরের দিকে বাবার সঙ্গে বাসে করে কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবের গ্রামের বাড়িতে ফিরছিলেন পেহেলী ভৈরবী। কিন্তু পথিমধ্যেই সড়ক দুর্ঘটনায় তার প্রাণ যায়। তার এই আকস্মিক মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত ও সহশিল্পীরা গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।

দুর্ঘটনায় পেহেলী ভৈরবী ছাড়াও আরও ৮ জন প্রাণ হারিয়েছেন। তারা হলেন—কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম (৫০), সিলেটের দক্ষিণ সুরমার ৩ বছরের শিশু ফাইজা, সিলেট নগরীর সোবাহানীঘাটের সপ্তম রায় প্রীতম (২২), ব্রাহ্মণবাড়িয়ার আবুল হোসেন (৪৪), সিলেটের জৈন্তাপুরের আরমান (১৯), কুমিল্লার সানিয়াদ জাহাঙ্গীর সৌরভ (৩৯), ব্রাহ্মণবাড়িয়ার মো. সাইফুল ইসলাম ইমন এবং কিশোরগঞ্জের রুবেল সূত্রধর (৩৭)।

নিহতদের মধ্যে সপ্তম রায় প্রীতম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বহু বছর আগে একমাত্র ভাইকে হারানোর পর অভাবের সংসারে বৃদ্ধা মা ও বোনের দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। অন্যদিকে, সিলেটে বন্ধুদের নিয়ে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে প্রাণ হারিয়েছেন কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ঠিকাদার সাইফুল ইসলাম।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানিয়েছেন, নিহত ৯ জনের পরিচয় শনাক্ত করা গেছে এবং মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থার অংশ হিসেবে মামলার প্রস্তুতি নেওয়া হলেও এখন পর্যন্ত কাউকেই আটক করা সম্ভব হয়নি।

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+