হোম / বিনোদন / জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ পছন্দ, জানালেন সা...
বিনোদন

জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ পছন্দ, জানালেন সাই পল্লবী

বিনোদন ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬ | ০২:০৯ অপরাহ্ন
৮০ বার পঠিত
ফন্ট:
সাই পল্লবী জানান, তার চাহিদার তালিকা খুব বড় নয়। তিনি বলেন, ‘প্রথমত, তাকে ভালো মানুষ হতে হবে। সে যেন অতিরিক্ত আত্মকেন্দ্রিক না হয়। নিজের ভুল স্বীকার করতে জানতে হবে এবং অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতা থাকা চলবে না। তার উপলব্ধি থাকা প্রয়োজন সে জীবনে কোথায় দাঁড়িয়ে আছে। তবে এসব গুণের পাশাপাশি রান্না জানলে আরও ভালো হয়।’

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে নিজের জীবনসঙ্গী ও আদর্শ জীবনসঙ্গীর বিভিন্ন গুণের কথা প্রকাশ করেছেন। একই সঙ্গে কথা বলেছেন তার অভিনীত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমা প্রসঙ্গেও।

সম্প্রতি জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির হন সাই পল্লবী। এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেতা রণবীর কাপুর ও রবি দুবে। অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক অমিতাভ বচ্চন অভিনেত্রীর কাছে জানতে চান, বিয়ের পর জীবনসঙ্গী হিসেবে তিনি কেমন পুরুষ পছন্দ করেন।

জবাবে সাই পল্লবী জানান, তার চাহিদার তালিকা খুব বড় নয়। তিনি বলেন, ‘প্রথমত, তাকে ভালো মানুষ হতে হবে। সে যেন অতিরিক্ত আত্মকেন্দ্রিক না হয়। নিজের ভুল স্বীকার করতে জানতে হবে এবং অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতা থাকা চলবে না। তার উপলব্ধি থাকা প্রয়োজন সে জীবনে কোথায় দাঁড়িয়ে আছে। তবে এসব গুণের পাশাপাশি রান্না জানলে আরও ভালো হয়।’

অনুষ্ঠানে সাই পল্লবীর চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা শেষে অভিনয়জগতে আসার সিদ্ধান্ত সম্পর্কেও কৌতূহল প্রকাশ করেন অমিতাভ বচ্চন। উত্তরে অভিনেত্রী বলেন, ‘ঈশ্বরই লিখে রেখেছিলেন যে তুমি অভিনয় করবে।’ তার এই উত্তরে বিগ বি বিস্ময় প্রকাশ করলে, রণবীর কাপুর মজার ছলে বলে ওঠেন, ‘ঈশ্বরের প্রেসক্রিপশনে লেখা ছিল, তাকে অভিনয় করতে হবে।’ রণবীরের এই রসিকতায় উপস্থিত দর্শকেরা হাসিতে ফেটে পড়েন।

এদিকে নিতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক কাহিনিনির্ভর বহুল আলোচিত ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর নিজের অনুভূতির কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, সীতার মতো মহিমান্বিত চরিত্রের ক্ষেত্রে তিনি নিজের বুদ্ধি খাটাতে চাননি। বরং চরিত্রটি থেকে কী জ্ঞান অর্জন করা যায়, সেই বিষয়টিকেই বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি সীতামায়ের কাছে প্রার্থনা করে কাজটি শুরু করেছিলেন বলে জানান।

নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিতব্য এই মহাকাব্যিক সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ এবং হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল। লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয়।

চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় চার হাজার কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে মেগাবাজেটের এই সিনেমাটি। যশ ও নমিত মালহোত্রার প্রযোজনায় দুই পর্বে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এর মধ্যে প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+