২৮ অক্টোবর (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিগুলো প্রকাশ করেন মেহজাবীন। ছবিগুলো ‘গ্ল্যাম মেকওভার’ নামের একটি সৌন্দর্যসেবা প্রতিষ্ঠানের ফটোশুটের অংশ। এতে কমলা ও ঘিয়ে রঙের মিশেলে তৈরি সিল্কের শাড়িতে দেখা গেছে অভিনেত্রীকে।

শাড়ির সঙ্গে ছিল ঐতিহ্যবাহী ভারী গয়না। কোমরে বিছার ব্যবহার সাজে যোগ করেছে বাড়তি আভিজাত্য। জমকালো পোশাক ও গয়নার সঙ্গে মেহজাবীনের মেকআপ রাখা হয়েছে বেশ স্বাভাবিক। সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী ব্রাইডাল লুকের আবহ।
বিয়ের সাজে কনের ব্যক্তিগত পছন্দ ও স্বতন্ত্র স্টাইলকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও তুলে ধরেছেন নাজিফা। তার মতে, একেক কনে একেক ধরনের সাজে নিজেকে দেখতে চান। আগামী বছরগুলোয় বিয়ের সাজে ভারী ও নজরকাড়া গয়নার ব্যবহার, অর্থাৎ ম্যাক্সিমালিস্ট স্টাইল, আরও প্রাধান্য পেতে পারে।
মেহজাবীনের এই ফটোশুটে দক্ষিণ ভারতীয় ব্রাইডাল সাজের অনুপ্রেরণার সঙ্গে আধুনিক স্টাইলের সমন্বয় দেখা গেছে। শাড়ি, গয়না ও মেকআপের সামঞ্জস্যে তৈরি এই লুকে অভিনেত্রীকে দেখা গেছে ভিন্ন এক রূপে।
মাতুভূমি/এএইচ

আপনার মতামত দিন