হোম / সারাদেশ / সোনামসজিদ স্থলবন্দরে পণ্য সরবরাহ বন্ধ করল ভার...
সারাদেশ

সোনামসজিদ স্থলবন্দরে পণ্য সরবরাহ বন্ধ করল ভারত

শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ
২৯ অক্টোবর, ২০২৬ | ০৬:৩৪ অপরাহ্ন
১১৭ বার পঠিত
ফন্ট:

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য পাঠানো বন্ধ রেখেছে ভারত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে ভারতীয় ট্রাকচালক ও সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থান করার নির্দেশনাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সোনামসজিদ স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার মো. মাসুদ রানা বলেন, পণ্য খালাস না হওয়া পর্যন্ত ভারতীয় ট্রাকচালক ও তাদের সহকারীদের বন্দরে অবস্থান নিশ্চিত করতে গত ৬ অক্টোবর ভারত ও বাংলাদেশের বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে ভারতের মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিত ঘোষ পাল্টা চিঠি দেন। চিঠিতে পণ্য খালাসের অপেক্ষায় থাকা চালক ও সহকারীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে পণ্য পাঠানো বন্ধ রাখা হয়েছে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বলেন, পণ্য নিয়ে বন্দরে প্রবেশের পর খালাসের অপেক্ষায় থাকা ভারতীয় ট্রাকচালক ও সহকারীরা রাতে ভারতে ফিরে যান। পরে বাংলাদেশে প্রবেশের সময় তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য বহনের অভিযোগ রয়েছে। এ ধরনের ঘটনায় আগেও কয়েকজন আটক হয়েছেন বলে জানান তিনি।

রুহুল আমিন বলেন, এ কারণে পণ্য খালাস না হওয়া পর্যন্ত ভারতীয় ট্রাকচালক ও সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থান করতে বলা হয়। এ নিয়ে সৃষ্ট পরিস্থিতি সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

শ
শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+