হোম / সারাদেশ / পাঁচবিবিতে ৮৫ কেজির কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি...
সারাদেশ

পাঁচবিবিতে ৮৫ কেজির কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

জেলা প্রতিনিধি ►জয়পুরহাট
২৯ অক্টোবর, ২০২৬ | ০৬:৪৮ অপরাহ্ন
৪৬ বার পঠিত
ফন্ট:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অভিযান চালিয়ে ৮৫ কেজি ওজনের একটি বিরল প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অভিযান চালিয়ে ৮৫ কেজি ওজনের একটি বিরল প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার ফিসকাঘাট বাজার সংলগ্ন তুলসীগঙ্গা নদীর তলদেশ থেকে খণ্ডিত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। বিজিবির তত্ত্বাবধানে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অভিযান চালিয়ে এটি উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, ডিজিটাল স্কেলে পরিমাপের মাধ্যমে খণ্ডিত মূর্তিটির ওজন পাওয়া গেছে ৮৫ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৮৫ লাখ টাকা। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে ইতিমধ্যেই পাথরটির সত্যতা পরীক্ষা করে অফিশিয়াল সার্টিফিকেট সংগ্রহ করা হয়েছে।

বিষ্ণুমূর্তিটি উদ্ধারের ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

জ
জেলা প্রতিনিধি ►জয়পুরহাট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+