হোম / বিনোদন / ব্রেন টিউমারের দীর্ঘ চিকিৎসা শেষে অভিনয়ে ফির...
বিনোদন

ব্রেন টিউমারের দীর্ঘ চিকিৎসা শেষে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৬ | ১২:৩৫ অপরাহ্ন
৭৭ বার পঠিত
ফন্ট:
ব্রেন টিউমার ও দীর্ঘ চিকিৎসা শেষে অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে টানা ৯ মাস ক্যামেরার বাইরে থাকার পর সম্প্রতি ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি।

ব্রেন টিউমার ও দীর্ঘ চিকিৎসা শেষে অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে টানা ৯ মাস ক্যামেরার বাইরে থাকার পর সম্প্রতি ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি। নাটকটির শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

ইকসান রনির রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকের সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। নাটকের গল্পে সমাজে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং বিশেষ করে বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার আদায়ের সংগ্রামের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তানিয়া বৃষ্টির সঙ্গে এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদার।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ঢাকায় প্রথম দফার অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে যেতে হয়, যেখানে তার আরেকটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। দীর্ঘ চিকিৎসা, কেমোথেরাপি ও কঠোর বিশ্রামের পর গত ৩ অক্টোবর ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান এই অভিনেত্রী।

নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই কেএসআই এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল ও একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+