হোম / সারাদেশ / সরাইলের সেই বিতর্কিত ওসিকে চট্টগ্রাম জেলা আইন...
সারাদেশ

সরাইলের সেই বিতর্কিত ওসিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নোটিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ অক্টোবর, ২০২৬ | ০১:৪৫ অপরাহ্ন
৪৩ বার পঠিত
ফন্ট:
পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন জানান, অন্য পেশায় নিয়োজিত থেকে আইনজীবী সমিতির সদস্যপদ সক্রিয় রাখা বিধিসম্মত নয়। সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সদস্যদের সদস্যপদ স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় যাচাই-বাছাই শেষে সরাইলের ওসিকে এ নোটিশ পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্য পেশায় থাকা আরও যাদের সদস্যপদ বহাল রয়েছে, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, ২০০২ সালে সদস্য হলেও পুলিশে যোগ দেওয়ার আগে ২০০৫ সালের ৬ মে বার কাউন্সিল বরাবর আবেদন করে নিয়ম মেনেই তিনি সদস্যপদ স্থগিত করেছেন। নোটিশের জবাবে লিখিত ব্যাখ্যার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন বলেও জানান তিনি।

এর আগে গত ২২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে ওসির একটি বাগ্‌বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে থানায় গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন রুমিন ফারহানা।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+