হোম / সারাদেশ / শিবগঞ্জে এসআরবি'র অভিযানে ৫ কেজি ৮৫০ গ্রাম হে...
সারাদেশ

শিবগঞ্জে এসআরবি'র অভিযানে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার

শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ
৩১ অক্টোবর, ২০২৬ | ০২:১৫ অপরাহ্ন
৪৫ বার পঠিত
ফন্ট:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআরবির অভিযানে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কলকলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআরবির অভিযানে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কলকলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কলকলিয়া গ্রামেন মৃত দোস মোহাম্মদ হাজীর ছেলে মোঃ সহুবুল ইসলাম (৬০)।

এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকাল ৬টার দিকে গ্রেপ্তারকৃত কলকলিয়া গ্রামস্থ মোঃ সহুবুল ইসলাম অবৈধ মাদকদ্রব্যের একটি বড় চালান সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি'র আভিযানিক দল তার বাড়িতে চালিয়ে তার বসতবাড়ি থেকে অবৈধ মাদকদ্রব্য ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন যাহার আনুমানিক মূল্য ২,৯২,৫০,০০০/-(দুই কোটি বিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা) উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দপূর্বক উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।

শ
শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+