হোম / সারাদেশ / আলফাডাঙ্গায় মায়ের সঙ্গে বিরোধের পর কলেজছাত্রে...
সারাদেশ

আলফাডাঙ্গায় মায়ের সঙ্গে বিরোধের পর কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু

শহিদুল ইসলাম (আলফাডাঙ্গা) ফরিদপুর
০১ নভেম্বর, ২০২৬ | ১০:৫৯ পূর্বাহ্ন
১১২ বার পঠিত
ফন্ট:
ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের পর রুমান তালুকদার (২০) নামের এক কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের পর রুমান তালুকদার (২০) নামের এক কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

গত শুক্রবার (৩০অক্টোবর) দিবাগত গভীর রাতে পৌর এলাকার নওয়াপাড়া মহল্লায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রুমান তালুকদার ওই এলাকার ফুলমিয়া তালুকদারের ছেলে। তিনি আলফাডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পড়াশোনার পাশাপাশি রুমান প্রায়ই মায়ের কাছে হাতখরচের জন্য টাকা চাইতেন। ঘটনার রাতেও তিনি মায়ের কাছে টাকা চান। তবে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মায়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। পরে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘটে।

নিহতের মা নাজমা বেগম জানান, রাত আনুমানিক দেড়টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে উঠে তিনি ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন।

এ সময় ছেলেকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাঁকে উদ্ধারের চেষ্টা করা হলেও তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এদিকে, কলেজছাত্রের আকস্মিক মৃত্যুতে নওয়াপাড়া মহল্লাসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এলেও মৃত্যুর প্রকৃত কারণ, ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি এবং অন্য কোনো কারণ বা প্ররোচনা ছিল কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা প্রয়োজন।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

 

 

 

মাতুভূমি/এসএফ

শ
শহিদুল ইসলাম (আলফাডাঙ্গা) ফরিদপুর

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+