হোম / সারাদেশ / সন্ধ্যার পর অহেতুক ঘোরাঘুরি করলে শিক্ষার্থীদে...
সারাদেশ

সন্ধ্যার পর অহেতুক ঘোরাঘুরি করলে শিক্ষার্থীদের আটকের হুঁশিয়ারি

মাতৃভূমি অনলাইন
০১ নভেম্বর, ২০২৬ | ১১:৪৭ পূর্বাহ্ন
৭৯ বার পঠিত
ফন্ট:
কক্সবাজারে সন্ধ্যার পর কারণ ছাড়া বাইরে ঘোরাফেরা করলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আটক ও গ্রেপ্তার করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী।

কক্সবাজারে সন্ধ্যার পর কারণ ছাড়া বাইরে ঘোরাফেরা করলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আটক ও গ্রেপ্তার করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে কক্সবাজার জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।

অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে ডিআইজি বলেন, "অনেক ক্ষেত্রেই সন্তান ও শিক্ষার্থীদের ওপর সঠিক নজরদারি থাকছে না। যে বয়সে বই-খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা, সে সময় বিকেলে ও সন্ধ্যায় তাদের রাস্তায় অহেতুক ঘুরে বেড়াতে দেখা যায়। পারিবারিক নিয়ন্ত্রণ ও সচেতনতার অভাবেই মূলত কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি মাথাচাড়া দিয়ে উঠছে।" দেশ থেকে কিশোর গ্যাং পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট জানান।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, পর্যটন নগরী কক্সবাজারে অপরাধের ধরন বহুমাত্রিক। সাম্প্রতিক সময়ে জেলা পুলিশ অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিলেও টেকসই সামাজিক শান্তি ফিরিয়ে আনতে পুলিশি তৎপরতার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।

সমাবেশে পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

 

 

মাতুভূমি/এসএফ

ম
মাতৃভূমি অনলাইন

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+