হোম / বিনোদন / কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপ: রাজনৈতিক পরিচয...
বিনোদন

কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপ: রাজনৈতিক পরিচয়ে শিল্পীদের বিচার না করার আহ্বান

বিনোদন ডেস্ক
০৮ আগস্ট, ২০২৬ | ০২:৫৫ পূর্বাহ্ন
৮৬ বার পঠিত
ফন্ট:
মঞ্চে সঙ্গীত পরিবেশনকালে কিংবদন্তি ব্যান্ড তারকা হাসানের ওপর লক্ষ্য করে ছুড়ে মারা হয় বোতল, যা সরাসরি তাঁর মাথায় গিয়ে আঘাত করে।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের মুক্ত কনসার্টে ঘটে গেছে এক অপ্রীতিকর ঘটনা। মঞ্চে সঙ্গীত পরিবেশনকালে কিংবদন্তি ব্যান্ড তারকা হাসানের ওপর লক্ষ্য করে ছুড়ে মারা হয় বোতল, যা সরাসরি তাঁর মাথায় গিয়ে আঘাত করে।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরও পরিস্থিতি সামলে নিয়ে আবারও গানের সুরে ফিরে যান ‘আর্ক’ ব্যান্ডের এই গুণী শিল্পী। তবে উপস্থিত শ্রোতাদের মুঠোফোনে দৃশ্যটি ধারণ হয়ে দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশের সংগীতপ্রেমী ও নেটিজেনরা ঘটনাটিকে বাংলাদেশের সংগীত ইতিহাসের অন্যতম ন্যাক্কারজনক অধ্যায় হিসেবে আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে এমন গুরুত্বপূর্ণ আয়োজনের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও উঠেছে প্রশ্ন।

সারাদেশে এই নিয়ে তোলপাড় সৃষ্টি হলেও বিতর্ক না বাড়িয়ে উদার মানসিকতার পরিচয় দিয়েছেন হাসান নিজেই। শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ঘটনাটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার কথা জানিয়ে তিনি লেখেন, “দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতা আমার কখনো হয়নি। তবে আমি বিশ্বাস করি, যে কাজটা করেছে সে হয়তো না বুঝেই করেছে।”

কনসার্টে পানির বোতল নিক্ষেপ নিয়ে হাসান বলেন... #vodbangla #Vodmedia  #VODNews #হাসান #ব্যান্ড

একই সঙ্গে দেশের শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিতের আকুল আবেদন জানিয়ে তিনি আরও লেখেন, “কনসার্টে আসা মানুষদের মনে রাখা উচিত—শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। কোনো শিল্পীকে যেন রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা না হয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য নন, তিনি আজীবনের জন্য শিল্পী। কাজের খাতিরে নানা আয়োজনে গাইতে হলেও তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া সবার দায়িত্ব।”

হাসানের এই বক্তব্যের পর সংগীতাঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সহমর্মিতার ঢল নেমেছে। তরুণ শিল্পী তাসরিফ খানসহ অনেক সহকর্মী ও ভক্তরা এই ঘটনার জন্য লজ্জা প্রকাশ করে গুণী এই শিল্পীর কাছে ক্ষমা চেয়েছেন। অন্যদিকে প্রিন্স মাহমুদ, মিশা সওদাগর, লুৎফর হাসান ও তানভীর তারেকের মতো তারকারা ফ্রি কনসার্টের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+