হোম / বিশ্ব / যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৯ জনের মর্মা...
বিশ্ব

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৯ জনের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর, ২০২৬ | ১০:৪৩ পূর্বাহ্ন
৩৩ বার পঠিত
ফন্ট:
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় একটি ব্যবসায়ী জেট বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় একটি ব্যবসায়ী জেট বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের দিকে যাচ্ছিল। সোমবার (২ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি ঘটনাটিকে একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে আখ্যা দেন। তিনি জানান, জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) তদন্তে সহায়তার জন্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছে।

দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস ধ্বংসযজ্ঞকে ‘প্রলয়ংকরী’ বর্ণনা করে জানান, বিমানটি একটি ক্ষেপণাস্ত্রের মতো সজোরে নিচে নেমে এসে রাস্তার পাশে বিশাল এক গর্ত তৈরি করেছে। তবে স্বস্তির বিষয়, মাটিতে থাকা কোনো সাধারণ মানুষ হতাহত হননি।

উড্ডয়ন পর্যবেক্ষণকারী সংস্থা 'লাইভএটিসি ডট নেট' কর্তৃক সংগৃহীত ককপিট রেকর্ডিং সূত্রে জানা যায়, বিমানটি দ্রুত উচ্চতা হারানোর ঠিক মুহূর্তে পাইলট বরফ জমার কারণে সাময়িক নিয়ন্ত্রণে জটিলতার কথা জানান। এর পরপরই আতঙ্কিত ক্রুরা চিৎকার করে ‘আমরা মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি’ বলে জানান।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি তীব্র গতিতে খাড়া কোণে মাটিতে আছড়ে পড়ে এবং এক মুহূর্তেই বিকট বিস্ফোরণ ঘটে। বিমানটি ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+