হোম / খেলাধুলা / বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল ঘ...
খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল ঘোষণা: ফিরেছেন নরকিয়া-জর্জি

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর, ২০২৬ | ১২:২১ অপরাহ্ন
৪১ বার পঠিত
ফন্ট:
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ঘোষিত এই স্কোয়াডে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন টনি ডি জর্জি, জুবায়ের হামজা ও গতি তারকা আনরিখ নরকিয়া। তবে পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকায় এই স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ পেসার লুঙ্গি এনগিডি।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজের লড়াকু পারফরম্যান্সের ধারাবাহিকতা বাংলাদেশের বিপক্ষেও বজায় রাখতে চায় প্রোটিয়ারা। হাইভেল্ড অঞ্চলের উইকেটে সাধারণত বাড়তি পেস ও বাউন্স থাকে বিধায় দলে পেস বোলিংয়ের বিকল্প বাড়ানো হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের উইকেটে স্পিনাররাও ভালো সহায়তা পাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। এর আগে ২০২২ সালে সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দল:
তেম্বা বাভুমা (অধিনায়ক), মারকেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রেটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

 

 

 

মাতুভূমি/এসএফ

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+