হোম / জাতীয় / আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, আটক...
জাতীয়

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, আটক ১২

ডেস্ক রিপোর্ট
০৩ নভেম্বর, ২০২৬ | ০১:১৯ অপরাহ্ন
৪০ বার পঠিত
ফন্ট:
আশুলিয়ায় বিক্ষোভ চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়

সাভারের আশুলিয়ায় আজও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এসময় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এছাড়া ১২ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকেরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রাখেন। এ পরিস্থিতিতে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আরো পড়ুন

সকাল সাড়ে ৮টার দিকে নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি কারখানার সামনের সড়কের বিভিন্ন স্থানে টায়ার ও প্লাস্টিকজাতীয় বস্তুতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। পরে বিক্ষোভকারীরা ওই এলাকার বিভিন্ন গলিতে অবস্থান নেন।

আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের ইউনিক ও নিশ্চিন্তপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের সরিয়ে দেয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “ইতোমধ্যে প্রায় ৪০টি কারখানা ছুটি ঘোষণা করেছে। প্রায় ১০টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করছেন।”

বিক্ষোভে মামলা, আটক ১২

এদিকে চলমান শ্রমিক বিক্ষোভের সময় ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। এছাড়া সাভার মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা (ওসি) এসব তথ্য জানিয়েছেন। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে বলে জানান তারা। আটকদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

 

মাতুভূমি/এএইচ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+