হোম / জাতীয় / মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপ...
জাতীয়

মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইশরাক

ডেস্ক রিপোর্ট
০৪ নভেম্বর, ২০২৬ | ১০:৩৮ পূর্বাহ্ন
৪৫ বার পঠিত
ফন্ট:
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এছাড়া জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী খেলোয়াড় ও সংগঠক মাহফুজ হাসানকে কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে এই কমিটিকে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক আদেশে এই অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন— প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম এবং শাহেদ ওয়াহেদ আলী।

এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী এবং কোষাধ্যক্ষ পদে আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান ও চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজ দায়িত্ব পেয়েছেন। কমিটিতে বিভিন্ন স্তরের ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+