পোশাক খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অভিযোগে ঢাকার সাভারের আশুলিয়া থেকে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আশুলিয়ার জিরাবো এলাকা থেকে শামীমকে এবং বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে হালিম ও মনসুরকে আটক করা হয়।
তিনি আরও জানান, চলমান পোশাক শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে। আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন