হোম / সারাদেশ / মান্দায় পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ক...
সারাদেশ

মান্দায় পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
০৮ আগস্ট, ২০২৬ | ১১:০৩ অপরাহ্ন
৬৪ বার পঠিত
ফন্ট:
নওগাঁর মান্দায় গাছ থেকে আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নওগাঁর মান্দায় গাছ থেকে আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের নূর ইসলামের ছেলে। স্থানীয়দের তথ্যানুযায়ী, সে স্থানীয় একটি দোকানে থাই গ্লাস মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় তেঁতুলিয়া বাজারের একটি দোকানের পাশে থাকা গাছে টাঙানো আর্জেন্টিনার পতাকা নামাতে ওঠে মোশাররফ। এ সময় গাছের কোল ঘেঁষে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনরা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, এ বিষয়ে এখনো থানায় কেউ কোনো তথ্য দেয়নি।
 

ম
মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+