হোম / সারাদেশ / কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি য...
সারাদেশ

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ আগস্ট, ২০২৬ | ১২:২২ পূর্বাহ্ন
৬১ বার পঠিত
ফন্ট:
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আজ রোববার (৯ আগস্ট) ভোররাত পৌনে ৪টার দিকে ভারতের অভ্যন্তরে মাগুরুলি নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীত সীমান্তে অবস্থিত। নিহত তারা মিয়া উপজেলার মুড়াইছড়া বস্তি গ্রামের আব্দুল মালেকের ছেলে।

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, ভোরে চার-পাঁচজনের একদল চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তারা মিয়া ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং বাকিরা পালিয়ে এসে দেশে আত্মগোপন করে। বিজিবি জানায়, নিহত তারা মিয়ার বিরুদ্ধে পূর্বেও চোরাচালানের অভিযোগে মামলা রয়েছে।

ঘটনার পরপরই বিজিবির পক্ষ থেকে বিএসএফের সংশ্লিষ্ট কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। জবাবে বিএসএফের দাবি, চোরাকারবারিরা তাদের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে এলে তারা বাধ্য হয়ে গুলি চালায়।

৪৬ বিজিবির অধিনায়ক আরও জানান, ভারতে নিহতের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করবে। বর্তমানে এসব আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ম
মৌলভীবাজার প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+