হোম / সারাদেশ / চাঁদপুরের সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ
সারাদেশ

চাঁদপুরের সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ

ডেস্ক রিপোর্ট
০৯ আগস্ট, ২০২৬ | ১২:৫৩ পূর্বাহ্ন
৬৭ বার পঠিত
ফন্ট:
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চরম অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার জরাজীর্ণ পরিস্থিতি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চরম অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার জরাজীর্ণ পরিস্থিতি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতাল পরিদর্শনের সময়ই তিনি চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজের নির্দেশ দিয়েছেন।

রবিবার (৯ আগস্ট) সকালে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সরাসরি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। এতে হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে এলে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মতো স্পর্শকাতর খাতে এমন উদাসীনতার পেছনে দায়ী কর্মকর্তাদের কঠোর জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, "বিগত সরকারের আমলে দেশের স্বাস্থ্যখাতের দিকে কোনো নজর দেওয়া হয়নি। ফলশ্রুতিতে এ খাতটিতে বর্তমানে ভঙ্গুর অবস্থা বিরাজ করছে।" তিনি আরও অভিযোগ করেন, তৎকালীন সময়ে প্রয়োজনের অতিরিক্ত মূল্যে চিকিৎসা সরঞ্জাম কিনে সরকারি অর্থ হরিলুট করা হয়েছিল।

মন্ত্রী জানান, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো সাধারণ মানুষের মূল ভরসাস্থল। তাই চিকিৎসাসেবায় কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না। এই পরিদর্শনের পর জেলার স্বাস্থ্য প্রশাসনের তদারকি ব্যবস্থা ও দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ স্থানীয় ঊর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+