হোম / সারাদেশ / মাদ্রাসাছাত্র নিহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ...
সারাদেশ

মাদ্রাসাছাত্র নিহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
০৯ আগস্ট, ২০২৬ | ০২:৪৫ পূর্বাহ্ন
৭২ বার পঠিত
ফন্ট:
টঙ্গীর গাজীপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে এবং ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

টঙ্গীর গাজীপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে এবং ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ফটক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা।

শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে মহাসড়কে অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি ব্যাহত হয়। ফলে উভয় পাশে শত শত যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসসহ সাধারণ যাত্রীরা।

শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৭) গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার বিচার ও শিক্ষার্থীদের নিরাপদ পারাপারে অবিলম্বে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

নিহত ইয়াসিন আলী পাবনার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত।
 

গ
গাজীপুর প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+