হোম / বিনোদন / সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনে...
বিনোদন

সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার

বিনোদন ডেস্ক
০৯ আগস্ট, ২০২৬ | ০৩:৩৮ পূর্বাহ্ন
৯১ বার পঠিত
ফন্ট:
বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৯ আগস্ট) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে ডনকে নিজেদের হেফাজতে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার সংবাদমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য বিমানবন্দরে যান ডন। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে সিআইডির একটি প্রতিনিধি দল এসে তাঁকে নিজদের হেফাজতে নিয়ে যায়।

সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানিয়েছেন, ডনকে ইতোমধ্যে আদালতে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় ১১ জন আসামির তালিকায় অভিনেতা ডনের নাম রয়েছে। গত বছর আদালত তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল।

তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশন অনুযায়ী বিমানবন্দর কর্তৃপক্ষ আজ সকালে ডনকে গ্রেপ্তার করে সিআইডির কাছে হস্তান্তর করে। বর্তমানে সিআইডি এই আলোচিত হত্যা মামলার পুনঃতদন্ত পরিচালনা করছে।

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+