হোম / বিনোদন / অপারেশন থিয়েটারেই গান ধরলেন সনু নিগম
বিনোদন

অপারেশন থিয়েটারেই গান ধরলেন সনু নিগম

বিনোদন ডেস্ক
১০ আগস্ট, ২০২৬ | ০৬:৪৮ পূর্বাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:
অস্ত্রোপচারের টেবিলে শারীরিক ব্যথা ও চিকিৎসার কঠিন মুহূর্তকে পাশ কাটিয়ে ভিন্ন এক আবহ তৈরি করলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম।

অস্ত্রোপচারের টেবিলে শারীরিক ব্যথা ও চিকিৎসার কঠিন মুহূর্তকে পাশ কাটিয়ে ভিন্ন এক আবহ তৈরি করলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম। অপারেশন থিয়েটারেই চিকিৎসক ও পুরো মেডিক্যাল টিমকে খালি গলায় গান শুনিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই মুহূর্তের একটি ভিডিও নিজেই পোস্ট করেছেন সনু নিগম। ভিডিওতে দেখা যায়, অস্ত্রোপচার চলাকালীন অত্যন্ত সাবলীল ভঙ্গিতে ১৯৪৯ সালের ‘দুলারী’ ছবির কালজয়ী গান ‘সুহানী রাত ঢল চুকী’ গাইছেন তিনি। মূল গানটি গেয়েছিলেন প্রখ্যাত শিল্পী মোহাম্মদ রফি।

ভিডিওটির ক্যাপশনে সনু লেখেন, “অস্ত্রোপচার চলাকালীন শ্রদ্ধেয় চিকিৎসক নিলেশ সাতভাই এবং তাঁর ভালোবাসায় ভরা টিমের জন্য একটি তাৎক্ষণিক পরিবেশনা। ব্যথার মধ্যে গান গাওয়া... গানের এই তো আনন্দ!”

ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কঠিন পরিস্থিতিতেও প্রিয় শিল্পীর এমন ইতিবাচক মানসিকতা ও গানের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ অনুরাগী ও নেটিজেনরা। অনেকেই মন্তব্য ঘরে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন।

তবে ঠিক কী শারীরিক জটিলতার কারণে সনু নিগমের এই অস্ত্রোপচার হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। এর আগে গত জুনে এক সাক্ষাৎকারে তিনি জানান যে, দীর্ঘদিন ধরে তিনি একটি মারাত্মক স্নায়ুজনিত ব্যথায় ভুগছেন। সে সময় চিকিৎসার অংশ হিসেবে তাঁকে একাধিক এমআরআই ও সিটি স্ক্যান করাতে হয়েছিল। তবে সম্প্রতি সম্পন্ন হওয়া এই অস্ত্রোপচারের পর তাঁর বর্তমান শারীরিক অবস্থা কেমন, সে সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+