হোম / বিনোদন / ডিপজলের বিরুদ্ধে মামলা
বিনোদন

ডিপজলের বিরুদ্ধে মামলা

Super Admin
২৬ জুলাই, ২০২৬ | ০৭:১৫ পূর্বাহ্ন
৫৮ বার পঠিত
ফন্ট:
চিত্রপ্রযোজক ও খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে কোটি টাকার মানহানির অভিযোগে মামলা দায়ের করেছেন তাঁর খালাতো ভাই ও ‘এ ওয়ান ট্রেডিং বাংলাদেশ’
চিত্রপ্রযোজক ও খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে কোটি টাকার মানহানির অভিযোগে মামলা দায়ের করেছেন তাঁর খালাতো ভাই ও ‘এ ওয়ান ট্রেডিং বাংলাদেশ’-এর ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার। মামলায় ডিপজলের ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বেঞ্চ সহকারী রাসেল খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগটি তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন বিচারক। মামলার বিবরণীতে বলা হয়, ব্যবসায়ী আজিজুর রহমান টাইগারের সামাজিক সুনাম ও ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ডিপজল ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে তাঁকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছেন। এরই অংশ হিসেবে গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। উক্ত জিডিতে অভিযোগ আনা হয়েছিল—আজিজের নির্দেশে একদল লোক ডিপজলের মালিকানাধীন নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সাইনবোর্ড ভেঙে তা দখলের চেষ্টা করে। তবে পুলিশের তদন্তে ওই ঘটনায় আজিজুর রহমানের কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে মামলায় উল্লেখ করা হয়। বাদীর দাবি, বিতর্কিত সিএনজি ফিলিং স্টেশনটির প্রকৃত মালিক তিনি নিজেই। কিন্তু ডিপজল এটিকে নিজস্ব সম্পত্তি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিত্তিহীন পোস্ট দিয়ে প্রচার করেন। পরবর্তীতে ফেসবুকসহ একাধিক গণমাধ্যমে বিষয়টিকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর সামাজিক ও ব্যবসায়ক সুনাম ক্ষুণ্ন করা হয়; যার ফলে তিনি প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েন।
S
Super Admin

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+