হোম / বিনোদন / সালমান শাহ হত্যা মামলা: চিত্রনায়ক ডনের জামিন...
বিনোদন

সালমান শাহ হত্যা মামলা: চিত্রনায়ক ডনের জামিন নামঞ্জুর

বিনোদন ডেস্ক
১২ আগস্ট, ২০২৬ | ০৫:০২ পূর্বাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলঅভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলঅভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১২আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম তাঁর জামিন আবেদন খারিজ করেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিবিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে ডনের পক্ষে আইনজীবী এম ফরিদুল ইসলাম ও তারিকুল ইসলাম জুয়েল জামিন আবেদন করেন। শুনানিতে তারা দাবি করেন, এজাহার ও পুলিশ প্রতিবেদনে ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং তিনি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে একাধিক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছিল উল্লেখ করে তাঁরা ডনের জামিনের আবেদন জানান।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষে পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে বলেন, তদন্তে সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে ডনের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাঁকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং জামিন পেলে তিনি দেশ ছেড়ে পালাতে পারেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

এর আগে ওমরাহ পালনে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে গত ৯ আগস্ট ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। একই দিনে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, ১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর পর দীর্ঘ ২৯বছর যাবত অপমৃত্যু মামলা হিসেবে তদন্ত চললেও গত বছরের ২০অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশনায় গত বছরের ২১অক্টোবর রমনা থানায় ১১জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। ওই মামলার অন্যতম আসামি আশরাফুল হক ডন।

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+