হোম / বিনোদন / ২২ বছর পর সিনেমার গানে পথিক নবী
বিনোদন

২২ বছর পর সিনেমার গানে পথিক নবী

বিনোদন ডেস্ক
১২ আগস্ট, ২০২৬ | ০৬:৩১ পূর্বাহ্ন
৭৪ বার পঠিত
ফন্ট:
দীর্ঘ ২২বছরের বিরতি কাটিয়ে আবারও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী।

দীর্ঘ ২২বছরের বিরতি কাটিয়ে আবারও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী। সৈয়দ শমসের তারিফ পরিচালিত ‘মাটি’ শিরোনামের একটি সিনেমার গান গেয়ে ফের প্লেব্যাকে ফিরলেন এই শিল্পী।

‘মাটির পুতুল’ শিরোনামের ফোক ধাঁচের গানটিতে কণ্ঠ দিয়েছেন পথিক নবী। গানটির কথা ও সুর করেছেন আবেগী জাকির এবং সংগীতায়োজন করেছেন জিমি শাহ। গত ২৭ জুলাই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

পথিক নবীকে নির্বাচিত করা প্রসঙ্গে নির্মাতা সৈয়দ শমসের তারিফ বলেন, “ট্র্যাকটি তৈরি করার পর আমাদের মনে হয়েছিল এটি পথিক নবীর কণ্ঠের জন্যই মানানসই। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করে গানটি পাঠানো হলে তিনি শুনে বেশ পছন্দ করেন। তিনি চমৎকার গেয়েছেন; আশা করছি গানটি দর্শকদেরও মন ছুঁয়ে যাবে।”

দীর্ঘ সময় পর সিনেমার গানে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পথিক নবীও। কথা ও সুর ভালো হলে ভবিষ্যতে নিয়মিত চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০০৪ সালে মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় ‘আমার একটা পাখির মতো মন’ গানটিতে কণ্ঠ দেওয়ার পর এতদিন তাকে আর কোনো চলচ্চিত্রের প্লেব্যাকে পাওয়া যায়নি।

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+