হোম / বিনোদন / কঙ্গনা কি সত্যিই ভারতের শিক্ষামন্ত্রী হতে চান...
বিনোদন

কঙ্গনা কি সত্যিই ভারতের শিক্ষামন্ত্রী হতে চান?

Super Admin
২৭ জুলাই, ২০২৬ | ০৩:৪৫ পূর্বাহ্ন
৬০ বার পঠিত
ফন্ট:
ভারতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে চলমান সমালোচনার মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট ছড়িয়ে পড়েছে।
ভারতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে চলমান সমালোচনার মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই পোস্টে দাবি করা হয়, বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত দেশটির পরবর্তী শিক্ষামন্ত্রী হতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন। তবে নিবিড় পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া গেছে, ছড়ানো বার্তাটির কোনো ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ ভুয়া। মিড-ডের তথ্য অনুযায়ী, কঙ্গনার লেখার ধরণ নকল করে তৈরি করা ওই পোস্টটিতে বলা হয়, "নরেন্দ্র মোদীজির কাছে আমার অনুরোধ, আমাকে ভারতের শিক্ষামন্ত্রী করা হোক। শিক্ষার গুরুত্ব আমি বুঝি, কারণ আমিই প্রথম সকলকে জানিয়েছিলাম যে ভারত ২০১৪ সালে স্বাধীনতা পেয়েছে।" পোস্টে আরও যুক্ত করা হয় যে, কঙ্গনার সিনেমা প্রেক্ষাগৃহে গিয়ে দেখলে নিট পরীক্ষার্থীদের পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেওয়া হবে—যা তাঁর ফ্লপ সিনেমার ধারাবাহিকতা কাটাতে সাহায্য করবে। অনুসন্ধানে দেখা গেছে, কঙ্গনার নিজস্ব বা অফিশিয়াল কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এমন কোনো বক্তব্য কিংবা পোস্ট নেই। পুরো কনটেন্টটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং এডিটিং প্রযুক্তির মাধ্যমে তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর জন্য পোস্ট করা হয়েছে। এ বিষয়ে কঙ্গনা রানাউত বা তাঁর দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, 'ভারত ভাগ্য বিধাতা' সিনেমার পর কঙ্গনা বর্তমানে তাঁর পরবর্তী চলচ্চিত্র 'কুইন ২'-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
S
Super Admin

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+