হোম / বিনোদন / মডেল রিধিকা রিধির আত্মহত্যা: প্রেমিক হাসিবুর...
বিনোদন

মডেল রিধিকা রিধির আত্মহত্যা: প্রেমিক হাসিবুর গ্রেপ্তার

বিনোদন ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬ | ১২:১০ পূর্বাহ্ন
৭৭ বার পঠিত
ফন্ট:
রাজধানীর ভাটারা এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর ভাটারা এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে এবং ইতোমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে ডিএমপির ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রিধিকার মা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত হাসিবুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। এর আগে শনিবার ভোরে ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত্যুর আগে রিধিকা তার প্রেমিক হাসিবুরের সঙ্গে ভিডিও কলে ছিলেন এবং সে সময় তাদের মধ্যে ঝগড়া ও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রেমিককে ভিডিও কলে রেখেই তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।  

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ, তবে ঘটনার পেছনের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।  

উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া রিধিকা রিধি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।  

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+