হোম / প্রযুক্তি / আইফোন ব্যবহারকারীদের ‘স্পাইওয়্যার’ হামলার সত...
প্রযুক্তি

আইফোন ব্যবহারকারীদের ‘স্পাইওয়্যার’ হামলার সতর্কবার্তা অ্যাপলের

ডেস্ক রিপোর্ট
১৬ আগস্ট, ২০২৬ | ০৫:৪২ পূর্বাহ্ন
১৬৩ বার পঠিত
ফন্ট:
আইফোন ব্যবহারকারীদের ফোনে অত্যন্ত বিপজ্জনক নজরদারি সফটওয়্যার বা ‘মার্সেনারি স্পাইওয়্যার’ হামলার আশঙ্কায় বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।

বিশ্বজুড়ে ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের ফোনে অত্যন্ত বিপজ্জনক নজরদারি সফটওয়্যার বা ‘মার্সেনারি স্পাইওয়্যার’ হামলার আশঙ্কায় বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।

মূলত রাষ্ট্রের মদদপুষ্ট সাইবার আক্রমণের ঝুঁকিতে থাকা নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করেই এই সতর্কবার্তা পাঠানো হয়। সাংবাদিক, রাজনীতিবিদ ও কূটনীতিকদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আইফোনে আড়ি পাততে হামলাকারীরা কোটি কোটি ডলার ব্যয় করে এসব জটিল স্পাইওয়্যার ব্যবহার করে থাকে—যার একটি আলোচিত উদাহরণ ‘পেগাসাস’।

সাইবার বিশেষজ্ঞরা জানান, এ ধরনের হামলা অত্যন্ত স্বল্প সময়ের জন্য সক্রিয় থাকায় সাধারণ অ্যান্টিভাইরাস দিয়ে তা সহজে শনাক্ত করা সম্ভব হয় না। তবে সাধারণ আইফোন ব্যবহারকারীদের এমন সূক্ষ্ম ও ব্যয়বহুল হামলার শিকার হওয়ার ঝুঁকি বেশ কম।

অ্যাপল জানিয়েছে, কেউ যদি এ ধরনের সতর্কবার্তা পান, তবে দ্রুত ফোনের ‘লকডাউন মোড’ চালু করা এবং ‘অ্যাক্সেস নাও’-এর মতো আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সহায়তা সংস্থার সঙ্গে যোগাযোগ করা উচিত।

অন্যদিকে, সাধারণ ব্যবহারকারীদের সাইবার ঝুঁকি থেকে মুক্ত থাকতে কিছু প্রয়োজনীয় নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

-ডিভাইসের অপারেটিং সিস্টেম সর্বদা আপডেট রাখা -শক্তিশালী পাসকোড এবং ফেস বা টাচ আইডি ব্যবহার করা -অ্যাপল আইডিতে দ্বি-স্তরীয় প্রমাণীকরণ (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) চালু রাখা -কেবল অনুমোদিত ‘অ্যাপ স্টোর’ থেকে অ্যাপ ডাউনলোড করা -অচেনা বা সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করা এবং ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকা।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+