হোম / প্রযুক্তি / ভিউ গণনার নিয়মে বড় পরিবর্তন আনছে ইউটিউব
প্রযুক্তি

ভিউ গণনার নিয়মে বড় পরিবর্তন আনছে ইউটিউব

ডেস্ক রিপোর্ট
১৮ আগস্ট, ২০২৬ | ০২:১৩ পূর্বাহ্ন
১৮৪ বার পঠিত
ফন্ট:
ইউটিউব তাদের ভিডিওর ভিউ গণনার পদ্ধতিতে এক বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

ইউটিউব তাদের ভিডিওর ভিউ গণনার পদ্ধতিতে এক বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আগামী ২৪ আগস্ট থেকে প্ল্যাটফর্মটির সব ধরনের ভিডিওর জন্য একই মানদণ্ড কার্যকর করা হবে। নতুন এই নিয়মে কোনো ভিডিও প্লে হওয়া মাত্রই, অর্থাৎ প্রথম ফ্রেম স্ক্রিনে আসার সঙ্গে সঙ্গেই সেটিকে একটি ‘ভিউ’ হিসেবে গণ্য করা হবে।

ইউটিউব জানিয়েছে, আগে ফরম্যাটভেদে ভিউ গণনায় ভিন্ন নিয়ম প্রযোজ্য হতো। গত বছর শর্টসের জন্য যে মানদণ্ড চালু হয়েছিল, এবার সেটি বড় ভিডিওসহ সব ধরনের ফরম্যাটেই প্রয়োগ করা হচ্ছে। এতে নির্মাতারা তাঁদের কনটেন্টের প্রকৃত দর্শক-পরিসর সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন।

ভিউ গণনার এই নতুন নিয়মের কারণে কনটেন্ট ক্রিয়েটরদের আয় কিংবা ইউটিউব পার্টনার প্রোগ্রামের (ওয়াইপিপি) যোগ্যতার শর্তে কোনো প্রভাব পড়বে না। আয় আগের মতোই 'এনগেজড ওয়াচ আওয়ার্স' ও 'এনগেজড শর্টস ভিউস'-এর ওপর নির্ভর করবে। পুরাতন হিসাবটি ইউটিউব অ্যানালিটিকসের 'অ্যাডভান্সড মোড'-এ 'Engaged views' হিসেবে সংরক্ষিত থাকবে, যা থেকে দর্শকরা কতক্ষণ ভিডিও দেখেছেন তা জানা যাবে।

২৪ আগস্ট থেকে নতুন নিয়ম কার্যকর হলে ক্রিয়েটরদের মোট ভিউ সংখ্যায় দ্রুত বৃদ্ধি দেখা যেতে পারে। এতে ব্র্যান্ড ও স্পনসরদের কাছে নিজেদের কনটেন্টের সামগ্রিক প্রভাব তুলে ধরা সহজ হবে বলে আশা করছে ইউটিউব।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+