হোম / প্রযুক্তি / যুক্তরাষ্ট্রে ১৩ বছরের কম বয়সীদের জন্য সোশ্য...
প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে ১৩ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট
২৭ আগস্ট, ২০২৬ | ০১:১২ পূর্বাহ্ন
১৫৪ বার পঠিত
ফন্ট:
যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্যের দায়ের করা সোশ্যাল মিডিয়া আসক্তি সংক্রান্ত যুগান্তকারী মামলার নিষ্পত্তিতে ১৭.১ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ প্রদান করতে সম্মত হয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।

যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্যের দায়ের করা সোশ্যাল মিডিয়া আসক্তি সংক্রান্ত যুগান্তকারী মামলার নিষ্পত্তিতে ১৭.১ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ প্রদান করতে সম্মত হয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। স্থানীয় সময় বুধবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের আদালতের বিচারক ইভন গঞ্জালেজ রজার্স এই সমঝোতা প্রস্তাব অনুমোদন করেন।

২০২৩ সালে ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেনটাকি ও নিউ জার্সিহ মোট ২৯টি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করে। পরবর্তীতে ৪৭টি অঙ্গরাজ্যের সর্বদলীয় অ্যাটর্নি জেনারেলদের জোট এতে যুক্ত হয়। অভিযোগ ছিল, মেটা ইচ্ছাকৃতভাবে আসক্তি সৃষ্টিকারী ফিচারের মাধ্যমে তরুণ ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে আটকে রাখে এবং এর স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করে।

সমঝোতা চুক্তির অংশ হিসেবে আগামী ১০ বছরে অঙ্গরাজ্যগুলোর জোটকে কমপক্ষে ১২.১ বিলিয়ন ডলার প্রদান করবে মেটা। এছাড়া টিকটক ও ইউটিউবসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া কোম্পানি ভবিষ্যতে অনুরূপ সমঝোতায় আসলে মেটা আরও ৫ বিলিয়ন ডলার প্রদান করবে।

অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় মেটা বেশ কিছু কড়া পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে:

* ১৩ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়ায় প্রবেশাধিকার নিষিদ্ধকরণ ও শনাক্তকরণ ব্যবস্থা জোরদার করা।

* স্কুল চলাকালীন ও রাতে নোটিফিকেশনের ওপর বিধিনিষেধ এবং দৈনিক ব্যবহারের সময়সীমা নির্ধারণ (যা অভিভাবকরা নিয়ন্ত্রণ করবেন)।

* কিশোর-কিশোরীদের পোস্টে 'লাইক'-এর সংখ্যা প্রদর্শন বন্ধ করা এবং মানসিক স্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টিকারী প্লাস্টিক সার্জারি ফিল্টার নিষিদ্ধ করা।

মেটার মুখপাত্র এই সমঝোতাকে শিল্পের নতুন মানদণ্ড প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তবে তিনি উল্লেখ করেছেন যে, টিকটক ও ইউটিউবের মতো সমকক্ষ প্ল্যাটফর্মগুলোও একই ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করলেই কেবল এই নিরাপত্তা উদ্যোগগুলো পুরোপুরি সফল হবে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+