হোম / বিনোদন / ২৭ বছরেই চলে গেলেন বলিউড অভিনেত্রী অনন্যা রাজ
বিনোদন

২৭ বছরেই চলে গেলেন বলিউড অভিনেত্রী অনন্যা রাজ

বিনোদন ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬ | ১১:৪৩ অপরাহ্ন
৮০ বার পঠিত
ফন্ট:
বলিউডের উদীয়মান ও তরুণ অভিনেত্রী অনন্যা রাজ আর নেই।

বলিউডের উদীয়মান ও তরুণ অভিনেত্রী অনন্যা রাজ আর নেই। মাত্র ২৭ বছর বয়সে ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গত ১৫ জুলাই মারা গেলেও বিষয়টি প্রায় এক মাস পর রোববার প্রকাশ্যে এনেছে তাঁর পরিবার।

অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে পরিবার জানায়, বিগত এক বছরেরও বেশি সময় ধরে অনন্যা শারীরিক ও মানসিক নানা সমস্যায় ভুগছিলেন। তবে সব বাধা-বিপত্তি পেরিয়ে তিনি একজন অদম্য যোদ্ধার মতো জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন।

তিনি ‘সেভেন আওয়ার্স টু গো’, ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ‘ঘোস্ট’-এর মতো চর্চিত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান। এ ছাড়া তেলেগু থ্রিলার ‘থাগগেদে লে’ এবং ত্রিভাষিক সিনেমা ‘মাদরাসি গ্যাং’-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়।

অনন্যার আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে অল ইন্ডিয়ান সাইন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। তাঁর প্রয়াণকে চলচ্চিত্র শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে সবার কাছে তাঁর আত্মার মাগফিরাত বা শান্তির জন্য প্রার্থনা চাওয়া হয়েছে এবং নিজদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+