হোম / পরিবেশ ও জলবায়ু / ৪ বিভাগে ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কতা, পাহা...
পরিবেশ ও জলবায়ু

৪ বিভাগে ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড়ে ভূমিধসের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট
১৭ আগস্ট, ২০২৬ | ০৪:১২ পূর্বাহ্ন
৯৯ বার পঠিত
ফন্ট:
আগামী ৪৮ ঘণ্টায় দেশের চার বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ৪৮ ঘণ্টায় দেশের চার বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বাংলাদেশ দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

ভারী বৃষ্টির কারণে এসব অঞ্চলের নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের চরম ঝুঁকি রয়েছে।

উপকূলীয় ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+