হোম / বিনোদন / বিয়ের গুজব নিয়ে ক্ষুব্ধ পূজা চেরি, দিলেন আই...
বিনোদন

বিয়ের গুজব নিয়ে ক্ষুব্ধ পূজা চেরি, দিলেন আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

বিনোদন ডেস্ক
১৮ আগস্ট, ২০২৬ | ০২:২০ পূর্বাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি।

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তার এখনও বিয়ে হয়নি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই তা সবাইকে আনন্দের সঙ্গে জানাবেন।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো খবরের প্রতিক্রিয়ায় মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে এক ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী।

পোস্টে পূজা বলেন, ‘গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারও সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খবর তৈরি করা হচ্ছে, যা অত্যন্ত বিব্রতকর ও দুঃখজনক।’

এই চিত্রনায়িকা আরও জানান, তিনি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করেছিলেন যে, পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে এবং তিনি ‘এনগেজড’। বর্তমানে নিজেকে কিছুটা সময় দেওয়ার পাশাপাশি নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেই ক্যামেরার সামনে তাকে তুলনামূলক কম দেখা যাচ্ছে।

তথ্য যাচাই না করে বারবার অসত্য সংবাদ প্রকাশের কড়া সমালোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পূজা। তিনি স্মরণ করিয়ে দেন, অনুমতি ছাড়া কারও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে তিনি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার কথা উল্লেখ করে ডিজিটাল মাধ্যমে সম্মানহানিকর তথ্য প্রচারের বিষয়ে সতর্ক করেন।

দর্শকদের ভালোবাসা ও গণমাধ্যমের প্রতি নিজের শ্রদ্ধাবোধের কথা উল্লেখ করে তিনি বলেন, তার এই নীরবতাকে যদি ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে ব্যবহার করা হয়, তবে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। পরিশেষে, বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান এই অভিনেত্রী।

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+