হোম / সারাদেশ / মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুজ...
সারাদেশ

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন

Super Admin
২৮ জুলাই, ২০২৬ | ০৩:০৪ পূর্বাহ্ন
৫৭ বার পঠিত
ফন্ট:
মানিকগঞ্জের সিংগাইরে স্কুলছাত্র সোহান মিঞা হত্যা মামলায় পৃথক দুটি ধারায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মানিকগঞ্জের সিংগাইরে স্কুলছাত্র সোহান মিঞা হত্যা মামলায় পৃথক দুটি ধারায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হোসেন এক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মামলাটির অপর এক শিশু আসামির বিচার কার্যক্রম বর্তমানে বিচারাধীন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ দেওগাঁও এলাকার আউয়াল মিয়া এবং বরিশাল সদর উপজেলার সারসী এলাকার সাগর মুন্সি।

মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ জুলাই দুপুরে ইজিবাইক (হ্যালোবাইক) নিয়ে বের হয়ে নিখোঁজ হয় সিংগাইর উপজেলার ফোর্ডনগর মোল্লাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ও স্থানীয় বিআরসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সোহান মিঞা। ওই দিন বিকেলেই খাসেরচর-ধল্লা বাজার সংলগ্ন রাস্তার পাশ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত সোহানের মা লাইলী বেগম বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আসামি আউয়াল ও সাগরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেন।


S
Super Admin

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+