হোম / বিনোদন / তথ্য ফাঁসের জন্যই কি 'স্পিরিট' থেকে বাদ পড়েন...
বিনোদন

তথ্য ফাঁসের জন্যই কি 'স্পিরিট' থেকে বাদ পড়েন দীপিকা?

বিনোদন ডেস্ক
২২ আগস্ট, ২০২৬ | ০২:০৮ পূর্বাহ্ন
৬৭ বার পঠিত
ফন্ট:
কর্মঘণ্টা নির্ধারণ ও অতিরিক্ত পারিশ্রমিক দাবির পাশাপাশি তথ্য ফাঁসের মতো গুরুতর অভিযোগের কারণে ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়েছিলেন অভিনেত্রী দীপিকা

কর্মঘণ্টা নির্ধারণ ও অতিরিক্ত পারিশ্রমিক দাবির পাশাপাশি তথ্য ফাঁসের মতো গুরুতর অভিযোগের কারণে ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির প্রযোজক ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেগা বাজেটের ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের জন্য দীর্ঘ দেড় বছর ধরে আলোচনা চললেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি। এ বিষয়ে প্রণয় রেড্ডি ভাঙ্গা জানান, আট ঘণ্টার শিফটের দাবি বা পারিশ্রমিক নিয়ে মতবিরোধের কথাটি পুরোপুরি মিথ্যে নয়, তবে এর চেয়েও বড় কারণ ছিল সিনেমার গোপন তথ্য ফাঁস করে দেওয়া।

তিনি আরও জানান, দীপিকা সিনেমার লভ্যাংশের ১০ শতাংশ দাবি করেছিলেন, যা প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে যৌক্তিক মনে হয়নি। পরবর্তীতে যখন নির্মাতারা বিকল্প কথা ভাবতে শুরু করেন, তখন সিনেমার গল্প ও চরিত্র সম্পর্কিত অভ্যন্তরীণ তথ্য ফাঁস করে দেওয়া হয়। যা একজন শীর্ষস্থানীয় শিল্পীর কাছে কোনোভাবেই কাম্য ছিল না এবং এতে নির্মাতারা অত্যন্ত বিরক্ত হয়েছিলেন।

এর আগে গত বছর খোদ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাও দীপিকার বিরুদ্ধে চিত্রনাট্য ফাঁসের এমন অভিযোগ তুলেছিলেন।

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+