হোম / বিনোদন / রোমের হোটেলকাণ্ড নিয়ে মুখ খুললেন জেমস
বিনোদন

রোমের হোটেলকাণ্ড নিয়ে মুখ খুললেন জেমস

বিনোদন ডেস্ক
২২ আগস্ট, ২০২৬ | ০২:২৬ পূর্বাহ্ন
৭২ বার পঠিত
ফন্ট:
ইউরোপ সফরে গিয়ে ইতালির রোমে হোটেল কক্ষ নোংরা করার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমস।

ইউরোপ সফরে গিয়ে ইতালির রোমে হোটেল কক্ষ নোংরা করার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমস। ভেনিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করে জানান, যে কক্ষটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে তিনি ছিলেন না।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে ভেনিসে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নগর বাউলখ্যাত এই শিল্পী বলেন, ‘ওই রুমে আমি ছিলামই না। আমি ছিলাম ৩৪৫ নম্বর রুমে, আর যে রুমটি নিয়ে কথা হচ্ছে সেটি ৫৪৯ নম্বর রুম। সেখানে আমাদের অতিথি গিটারিস্ট ছিলেন, একজন তরুণ ছেলে।’

ঘটনাটিকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ জেমস। তার ভাষ্যমতে, ‘এটা কোনো বিগ ডিল না। নিয়ম কিন্তু হোটেল ক্লিনিং করা, কিন্তু পরিষ্কার করা হয় নাই। এটা কোনো বড় বিষয় না।’

উল্লেখ্য, গত ১৬ আগস্ট রোমে কনসার্ট শেষে জেমস ও তার সফরসঙ্গীদের একটি হোটেলের কক্ষের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে কক্ষটির মেঝেতে প্লাস্টিকের বোতল ও আবর্জনা, টেবিলে ব্যবহৃত প্লেট ও খাবারের উচ্ছিষ্ট এবং বেসিনে নোংরা বাসনপত্র ছড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় হোটেল কর্তৃপক্ষ পরিচ্ছন্নতা বাবদ অন্তত ২০০ ইউরো জরিমানা দাবি করেছিল। তখনো জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানিয়েছিলেন যে ওই কক্ষে জেমস অবস্থান করছিলেন না।

বর্তমানে ইউরোপ সফরের শেষ পর্যায়ে থাকা জেমসের আগামী ২৩ আগস্ট ভেনিসে এবং আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট পারফর্ম করার মাধ্যমে দুই মাসব্যাপী এই সফর শেষ হওয়ার কথা রয়েছে।

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+