রূপালি দুনিয়ার তারকাদের নিয়ে আপত্তিকর কনটেন্ট ও ডিপফেক তৈরির বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় স্বস্তি পেলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষার দাবিতে দায়ের করা এক মামলায় প্রাথমিক পর্যবেক্ষণে ৫৫২টি ইউআরএল থেকে পর্নোগ্রাফির মতো অশ্লীল কনটেন্ট অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।
মামলায় মোট ৬৮৮৪টি লিংকের কথা উল্লেখ করা হলেও আদালত আপাতত পর্নোগ্রাফির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ৫৫২টি ইউআরএল সরানোর নির্দেশ দিয়েছে। এছাড়া জাহ্নবীর আইনজীবীকে আপত্তিকর লিংক ও ডিজিটাল কনটেন্টগুলোকে তিনটি আলাদা বিভাগে—পর্নোগ্রাফিক কনটেন্ট, ব্যক্তিত্বের অপব্যবহার করে অর্থ উপার্জন এবং বিনা অনুমতিতে পণ্য বিক্রির অসৎ প্রচেষ্টা—ভাগ করার নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, তারকাদের ব্যক্তিগত সুরক্ষা ও কপিরাইট সুরক্ষায় আদালতের এই রায় বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত দিন