হোম / বিনোদন / শাহরুখ ও মোদিকে নিয়ে প্রামাণ্যচিত্র বানানোর আ...
বিনোদন

শাহরুখ ও মোদিকে নিয়ে প্রামাণ্যচিত্র বানানোর আগ্রহ কেভিন ম্যাকডোনাল্ডের

বিনোদন ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬ | ০১:৩৫ পূর্বাহ্ন
৬৬ বার পঠিত
ফন্ট:
বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন অস্কারজয়ী ব্রিটিশ নির্মাতা কেভিন ম্যাকডোনাল্ড।

বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন অস্কারজয়ী ব্রিটিশ নির্মাতা কেভিন ম্যাকডোনাল্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই পরিকল্পনার কথা জানান তিনি।

এর আগে বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের গল্প পর্দায় তুলে ধরে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন এই নির্মাতা। সাক্ষাৎকারে কেভিন জানান, বেশ কিছুদিন আগে শাহরুখ খানের সঙ্গে প্রামাণ্যচিত্র নির্মাণের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। তবে উপযুক্ত সময় ও পরিস্থিতির অভাবে তখন বিষয়টি আর সামনে এগোয়নি।

বিশ্বজুড়ে শাহরুখের তুমুল জনপ্রিয়তা এবং তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের পেছনের গল্প এখনো তাঁকে দারুণভাবে আকর্ষণ করে। এমনকি রসিকতার সুরে তিনি বলেন, হয়তো ভবিষ্যতে শাহরুখ নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করবেন। শাহরুখ ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। 

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+