হোম / বিনোদন / ‘চুক্তিভিত্তিক বিয়ে’র খবর ভিত্তিহীন বলে জানা...
বিনোদন

‘চুক্তিভিত্তিক বিয়ে’র খবর ভিত্তিহীন বলে জানালেন প্রভা

বিনোদন ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬ | ০২:০৫ পূর্বাহ্ন
৯০ বার পঠিত
ফন্ট:
দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনায় থাকা জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনায় থাকা জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর ‘চুক্তিভিত্তিক বিয়ের’ খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন।

গত মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে প্রভা লিখেছেন, ‘আমি আবার বিয়ে করিনি! আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমার সম্পর্কে যে কথাগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’

সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, একজন সাংবাদিকের লেখার শক্তি অনেক বেশি। একই কলম দিয়ে কাউকে ভয়ংকর বা চমৎকার মানুষ হিসেবে তুলে ধরা সম্ভব, তাই এই শক্তির সঙ্গে দায়িত্বশীলতা থাকাও জরুরি। ব্যক্তিগত জীবন নিয়ে কোনো সংবেদনশীল সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপনের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার অনুরোধ জানান তিনি।

ভক্তদের উদ্দেশ্যে এই অভিনেত্রী বলেন, ‘আমার ভক্তদের উদ্দেশে বলতে চাই, আপনারা কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। আমার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা যেকোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য সর্বদা আমার ফেসবুকের মাধ্যমেই আপনাদের জানানো হবে।’ পোস্টের শেষে ভক্তদের ভালোবাসা ও সমর্থনকে নিজের শক্তি হিসেবে উল্লেখ করে সবাইকে ভালো ও সুস্থ থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন সাদিয়া জাহান প্রভা। পরবর্তীকালে চমৎকার অভিনয় নৈপুণ্যে তিনি টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+