হোম / বিনোদন / নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস ও 'শি...
বিনোদন

নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস ও 'শিকার' সিনেমার পুরো টিম

বিনোদন ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ | ০১:০৬ পূর্বাহ্ন
৬৩ বার পঠিত
ফন্ট:
নেপালে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবং তার অভিনীত ‘শিকার’ সিনেমার পুরো শুটিং ইউনিট।

নেপালে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবং তার অভিনীত ‘শিকার’ সিনেমার পুরো শুটিং ইউনিট। বর্তমানে তারা দেশটির পোখারা শহরে নিরাপদে থাকলেও সড়ক যোগাযোগ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটিতে তার সাথে আরও অভিনয় করছেন মুরতজা পলাশ, পশ্চিমবঙ্গের খ্যাতনামা অভিনেতা রজতাভ দত্ত এবং শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অপু বিশ্বাস জানান, পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার প্রধান হাইওয়েটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা মেরামত করতে অন্তত এক মাস সময় লাগতে পারে। সড়কপথে যাতায়াত অসম্ভব হয়ে পড়ায় তারা বিমানপথ বেছে নিয়েছেন। কাঠমান্ডুতে ফ্লাইটের প্রচণ্ড চাপ থাকলেও সব ঠিক থাকলে শুক্রবারের ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

ভক্ত ও শুভানুধ্যায়ীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে এই চিত্রনায়িকা বলেন, "আমার জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চাই, যেন সুস্থ ও নিরাপদে আমার সন্তানের কাছে দেশে ফিরতে পারি।"

 

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+