হোম / বিনোদন / নেপালের প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে ফিরলেন অ...
বিনোদন

নেপালের প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে ফিরলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
২৮ আগস্ট, ২০২৬ | ১১:২৫ অপরাহ্ন
৬৭ বার পঠিত
ফন্ট:
নেপালে ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

নেপালে ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে অবস্থান করা অপু ও পুরো শুটিং ইউনিট নিরাপদে দেশে ফিরেছেন। শুক্রবার (২৮আগস্ট) ঢাকায় ফিরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে তিনি সেখানকার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান।

অপু জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টা দূরের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ দুর্যোগের ঘটনা ঘটে, অথচ পরদিন ২৭ আগস্ট ঠিক একই পথ ধরে তাদের শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। মাত্র একদিনের ব্যবধানে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায় পুরো দল। দুর্যোগের কারণে সেই পথটি এখন আগামী কয়েক সপ্তাহের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে নেপালে শুটিং চালিয়ে যাওয়া সমীচীন মনে করেননি এই অভিনেত্রী। তার মতে, সাধারণ মানুষের এমন চরম দুর্ভোগের মধ্যে আনন্দদায়ক কোনো দৃশ্য ধারণ করা অমানবিক দেখায়। তাই পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারা নিরাপদে দেশে ফিরে আসেন।

উল্লেখ্য, কিছুদিন ধরেই নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করছিলেন অপু বিশ্বাস। এই চলচ্চিত্রে তার সঙ্গে কলকাতার অভিনেতা খরাজ মুখার্জিকেও অভিনয় করতে দেখা যাবে। নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশের ভক্ত-অনুরাগীরা তাদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন। এর আগে কলকাতায় ফিরে খরাজ মুখার্জিও তাদের নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+