হোম / বিনোদন / মিস ওয়ার্ল্ড ২০২৬ খেতাব জিতলেন ডোমিনিকান রিপ...
বিনোদন

মিস ওয়ার্ল্ড ২০২৬ খেতাব জিতলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

বিনোদন ডেস্ক
০৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:১২ পূর্বাহ্ন
৭৭ বার পঠিত
ফন্ট:
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট অর্জন করেছেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহেইরি মোলা দোমিঙ্গেস।

মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট অর্জন করেছেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহেইরি মোলা দোমিঙ্গেস। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে বিশ্বের ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই বিশ্বমঞ্চের সেরা খেতাব নিজের করে নেন।

এর আগে জোহেইরি মোলা ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫’ খেতাব জয় করেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার বিশ্ব আসরে অংশগ্রহণের সুযোগ পান তিনি। ফ্যাশন ও মডেলিংয়ের পাশাপাশি এই বহুমুখী প্রতিভা একাধারে শিক্ষকতা, সাংবাদিকতা এবং সমাজকর্মে যুক্ত রয়েছেন।

শনিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন বিশ্বসুন্দরীর মাথায় নীল মুকুট পরিয়ে দেন গতবারের রানারআপ থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। বিজয়ী হওয়ার সুবাদে এখন থেকে আন্তর্জাতিক অঙ্গনে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম এবং বিশ্বজুড়ে ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচার অভিযানের নেতৃত্ব দেবেন তিনি।

এদিকে এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।

 

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+