হোম / বিনোদন / স্থায়ী সঙ্গীর খোঁজ: সৃজিতের মন্তব্য ঘিরে মিথ...
বিনোদন

স্থায়ী সঙ্গীর খোঁজ: সৃজিতের মন্তব্য ঘিরে মিথিলার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন

বিনোদন ডেস্ক
০৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:০৫ পূর্বাহ্ন
৭৯ বার পঠিত
ফন্ট:
টলিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

টলিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের আলাদা থাকা এবং দূরত্ব নিয়ে গুঞ্জন চললেও দুজনের কেউই বিষয়টি এতদিন পরিষ্কার করেননি।

সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় টকশোতে অতিথি হিসেবে এসে নিজের ব্যক্তিগত জীবন ও অতীত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন সৃজিত। ওই সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি একজন ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করছেন। তাঁর এই মন্তব্যের পরই মিথিলার সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক নিয়ে নতুন করে নানা প্রশ্ন দানা বেঁধেছে।

প্রায় ছয় বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সৃজিত ও মিথিলা বেশিরভাগ সময়ই আলাদা থাকেন। ফলে বিভিন্ন সময়ে তাদের সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদের গুঞ্জন শোনা গেছে। সাক্ষাৎকারে সম্পর্কের অভিজ্ঞতা প্রসঙ্গে সৃজিত বলেন, জীবন একটি যাত্রার মতো, যেখানে অনেকে কিছু দূর গিয়ে ট্রেন থেকে নেমে যান বা অন্য ট্রেনে ওঠেন। এ সময় তিনি তাঁর সাবেক প্রেমিকা সুস্মিতার প্রসঙ্গও টানেন।

তবে সৃজিতের এই বক্তব্য সরাসরি মিথিলাকে উদ্দেশ্য করে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে দুজনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় ভক্ত ও অনুসারীদের মনে ধোঁয়াশা রয়েই গেছে।

 

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+