হোম / বিনোদন / ভেনিসে চলচ্চিত্র উৎসবে গিয়ে হেনস্তার শিকার অভ...
বিনোদন

ভেনিসে চলচ্চিত্র উৎসবে গিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

বিনোদন ডেস্ক
০৮ সেপ্টেম্বর, ২০২৬ | ০১:০০ পূর্বাহ্ন
৮৮ বার পঠিত
ফন্ট:
ইতালির ঐতিহ্যবাহী ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

ইতালির ঐতিহ্যবাহী ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভেনিস শহরের মেস্ত্রে এলাকার একটি পার্কে শিশুসন্তান ও পরিবারের সদস্যদের সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ পরিচয়দানকারী একদল ব্যক্তি অভিনেত্রীকে লক্ষ্য করে বোতলজাত পানি ও পানীয় ছুড়ে মারে। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তার মুঠোফোনটি কেড়ে নিয়ে আছড়ে ফেলে দেওয়া হয়। আক্রমণকারীরা জোরপূর্বক তাকে রাজনৈতিক স্লোগান দেওয়ার জন্য চাপ দেয় এবং তাকে ‘জুলাই জঙ্গি’ ও ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়। পুরো ঘটনাটি তারা ফেসবুকে লাইভও প্রচার করে।

ঘটনার পর লাইভে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের পক্ষে রাজপথে ভূমিকা রাখার কারণেই তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তিনি সাহসিকতার সাথে জানান, জুলাই আন্দোলনে অংশগ্রহণ করাকে তিনি নিজের গর্ব মনে করেন। হামলাকারীরা তার পাশাপাশি তার ভাইয়ের স্ত্রীর গায়েও হাত তুলেছে বলে তিনি অভিযোগ করেন।

আক্ষেপ প্রকাশ করে বাঁধন উল্লেখ করেন, হামলাকারীরা না জেনেই এই আক্রমণ চালিয়েছে; কারণ উৎসবে প্রদর্শিত তার অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের পরিচালক রুবাইয়াত হোসেন সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মেয়ে।

ঘটনার পরপরই ইতালীয় পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই দণ্ডনীয় অপরাধের বিরুদ্ধে ইতালির আদালতে মামলা দায়ের এবং ভেনিস পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি দেশ ছাড়ার আগে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করার পাশাপাশি ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার আহ্বান জানিয়েছেন তিনি।

 

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+